Wednesday, June 24, 2026

Miss Universe:হারনাজের হাত ধরে ২১ বছর পর ফের মিস ইউনিভার্সের খেতাব পেল ভারত

Date:

Share post:

কেটে গেছে দীর্ঘ ২১ বছর। ১৯৯৪ সালে  প্রথম ‘মিস ইউনিভার্স'(Miss Universe) ভারতের সুস্মিতা সেন(susmita Sen। এরপর ২০০০ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতেন লারা দত্ত(Lara Dutt)। তারপর দীর্ঘ ২১ বছর পর হারনাজ সান্ধুর(Harnaaz Sandhu) হাত ধরে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতল ভারত।

আরও পড়ুন:Weather Forecast: বঙ্গে শীতের ইনিংস শুরু, সোমবার মরসুমের শীতলতম দিন

রবিবার রাতে ইজরায়ালের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের হারনাজ। তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন  গতবারের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর তরুণী আন্দ্রিয়া মেজা।

২১ বছর বয়সী হারনাজের জন্ম পাঞ্জাবী পরিবারে। চন্ডীগড়ের মেয়ে পেশায় মডেল, ফিটনেস লাভার ও যোগ ব্যায়ামে পারদর্শী।পাঞ্জাবী ছবির জগতে তিনি যথেষ্ট পরিচিত নাম। টিনেজ থেকেই মডেলিংয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন হারনাজ। ২০১৭ সালে মিস চন্ডীগঢ় হয়েছিলেন হারনাজ সান্ধু। এরপর ২০১৮ সালে ফের এমার্জিং স্টার শিরোপা পেয়েছিলেন তিনি। ২০১৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা বারো প্রতিযোগীর মধ্যে ছিলেন হারনাজ। তবে সেবরছর শিরোপার খেতাব পাননি তিনি। এরপর ২০২১ সালে ফের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এই বছর সেপ্টেম্বরে মিস ডিভা ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পান হারনাজ। এরপর মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।


Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...