Wednesday, June 24, 2026

Afghanistan cricket: মার্চ মাসে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে আফগানিস্তান, জানাল আফগান ক্রিকেট বোর্ড

Date:

Share post:

আগামী বছর মার্চ মাসে ভারতের ( India) বিরুদ্ধে একদিনের( ODI) সিরিজ খেলবে আফগানিস্তান( Afghanistan)। মঙ্গলবার ২০২২ ও ২০২৩ সালের ক্রীড়াসূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ( Afghanistan Cricket Board)। আর সেখানেই দেখা যাচ্ছে মার্চ মাসে বিরাট কোহলি( Virat Kohli), রোহিত শর্মাদের ( Rohit Sharma) বিরুদ্ধে তিন ম‍‍্যাচের সিরিজ খেলবে রশিদ খানরা( Rashid Khan)।

২০২২ ও ২০২৩ সালের ক্রীড়াসূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ২০২২ সালে ফেব্রুয়ারি-মার্চ মাসে বাংলাদেশ সফরে যাবেন আফগানিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-২০ খেলবে তারা। আর সেই সিরিজের পরে সেখান থেকে সরাসরি ভারতে চলে আসবে আফগানিস্তান ক্রিকেট দল।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড যে সূচি বার করেছে, তাতে দেখা যাচ্ছে, তাতে আগামী বছর ভারত, বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে রশিদ খানরা। তার মধ্যে নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবেন তাঁরা।

আরও পড়ুন:Virat kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ নাও খেলতে পারেন বিরাট: সূত্র

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...