Friday, April 3, 2026

Virat kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ নাও খেলতে পারেন বিরাট: সূত্র

Date:

Share post:

গতকালই চোটের কারণে দক্ষিণ আফ্রিকা( South Africa) টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মা( Rohit Sharma)। আর এবার যা খবর, দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি( Virat Kohli)। সূত্রের খবর, মেয়ে ভামিকার প্রথম জন্মদিন। আর তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন‍্যই এই সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। এছাড়াও জানা যাচ্ছে যে ইতিমধ্যেই নাকি বিসিসিআইয়ের ( BCCI) কাছে জানিয়েছেন কোহলি।

এক সংবাদসংস্থার খবর অনুযায়ী, বেশ কয়েক দিন আগে বিসিসিআইকে জানিয় ছিলেন কোহলি, যে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন মেয়ের প্রথম জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। ১১ জানুয়ারি প্রথম বছরে পা দেবে বিরাট কন‍্যা। ভারতের শেষ টেস্ট শুরু হচ্ছে সে দিনই। শেষ হবে ১৫ জানুয়ারি। ১৯ জানুয়ারি থেকে শুরু এক দিনের সিরিজ। টেস্ট সিরিজ শেষ হলে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা রয়েছে বিরাট কোহলির।

আর বিরাট কোহলির একদিনের সরে দাঁড়ানোর খবর আসতে জোর জল্পনা, শুধুই কি মেয়ের জন্মদিন বলে এক দিনের সিরিজ খেলবেন না কোহলি? নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ? এর কারণ, স্বেচ্ছায় টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়লেও এক দিনের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিরাটকে। অধিনায়ক করা হয় রোহিতকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ থেকে দলের নেতৃত্ব দেবেন রোহিত। আর এরপরই বিরাটের সিরিজ না খেলার সিদ্ধান্ত জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...