Sunday, February 22, 2026

শেষ তিন বছরে কতগুলি অভিযোগ জমা পড়েছে মানবাধিকার কমিশনে? জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Date:

Share post:

শেষ তিন বছরে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে কতগুলি অভিযোগ জমা পড়েছে? মানবাধিকার কমিশনের কাছে জমা পড়া অভিযোগের সংখ্যা কি ক্রমশই বাড়ছে? মানবাধিকার আরও সুরক্ষিত করার লক্ষ্যে সরকার কি কোনও ব্যবস্থা নিয়েছে? মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমা মণ্ডল।

সাংসদের ওই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০১৮-১৯ সালে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ৮৯৫৮৪ টি অভিযোগ জমা পড়েছিল। ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষে অভিযোগ জমা পড়ে যথাক্রমে ৭৬৬২৮ এবং ৭৪৯৬৮টি। তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে ১৫ নভেম্বর পর্যন্ত ৬৭২৫৫ টি অভিযোগ জমা পড়েছে। মানবাধিকার কমিশনের কাছে অভিযোগের পরিমাণ ক্রমশই বাড়ছে, এই পরিসংখ্যান কিন্তু সেটা বলছে না বলে মন্ত্রী দাবি করেন।

একইসঙ্গে মন্ত্রী জানান, মানবাধিকার আরও সুরক্ষিত করতে সরকার প্রতিশ্রুতি বদ্ধ। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই প্রটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট ১৯৯৩ তৈরি করা হয়েছিল। মানবাধিকারকে আরও বেশি সুনিশ্চিত করতে ২০১৯ সালে ওই আইন সংশোধন করা হয়। নতুন আইনে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে তিনজন করা হয়েছে। যার মধ্যে একজন মহিলা। মানুষের মধ্যে মানবাধিকার সংক্রান্ত সচেতনতা বাড়াতে সরকার একাধিক পরিকল্পনা নিয়েছে। এ ব্যাপারে নিয়মিত বিভিন্ন ধরনের সেমিনার ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন- বিজেপির ১২ মুখ্যমন্ত্রীর সঙ্গে বারাণসীতে প্রধানমন্ত্রীর ‘সুশাসন’ বৈঠকে রাজ্য জয়ের মন্ত্র

spot_img

Related articles

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...