Sunday, April 5, 2026

Singur: ইস্যু ছাড়াই সিঙ্গুরে ধর্না বিজেপির, নজর ঘোরাতেই অশান্তির চেষ্টা: কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

রোদে-জলে-শীতে এক বছরের বেশি সময় দাবি আদায়ে খোলা আকাশের নীচে বসেছিলেন কৃষকরা। বিতর্কিত কৃষি আইন তোলার দাবিতে আন্দোলনে মৃত্যু হয়েছে ৭০০ কৃষকের। সেই প্রাণের বিনিময়ে শেষ পর্যন্ত আইন প্রত্যাহারের বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। এখন হঠাৎ করে কোনও ইস্যু ছাড়াই সিঙ্গুরে (Singur) কৃষকদের খেপিয়ে শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে বিজেপি (Bjp)।

মঙ্গলবার, সকাল থেকে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে গেরুয়া শিবির। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে ধর্না-অবস্থান চলবে না- এই শর্তে বিজেপিকে সিঙ্গুরে ধর্নার অনুমতি দিয়েছে হুগলি (Hoogli) জেলা পুলিশ। একইসঙ্গে বলা হয়েছে, মঞ্চে ৫০ থেকে ৬০ জনের বেশি লোক থাকতে পারবে না। কী বিজেপির এই ধর্নার ইস্যু স্পষ্ট নয়। কৃষক স্বার্থকে সামনে রেখেই এই ধর্নার ডাক দিয়েছেন বলে জানান বিজেপি নেতৃত্ব। কিন্তু কেন্দ্রের থেকেও বেশি হারে কৃষকবন্ধু প্রকল্পে ভাতা দেওয়া হয়। রয়েছে বিনামূল্যে রেশন ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা। তাহলে ধর্নার উদ্দেশ্য কী? তৃণমূল নেতৃত্বের মতে, পুরভোটে হারবে বুঝতে পেরে এখন নজর এড়াতে চেষ্টা করছে বিজেপি। সিঙ্গুর এভাবে দখল করা যায় না। কৃষকদের স্বার্থ দেখে না কেন্দ্রে বিজেপি সরকার এখন রাজ্যের সুষ্ঠু পরিবেশকে অযথা অশান্ত করার চেষ্টা করছে।

আরও পড়ুন-কলকাতা পুরনির্বাচনের সমস্ত বুথে সিসিটিভি ব্যবহারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বেলা একটা থেকে সিঙ্গুরে ধর্না কর্মসূচি শুরু করে BJP-র কিসান মোর্চা। যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ধর্না মঞ্চে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সায়ন্তন বসুরা। তবে বিজেপির এই ধর্নায় সামিল হননি সিঙ্গুরের (Singur) স্থানীয় কৃষকরা।

Related articles

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...