Saturday, April 4, 2026

Andhra Pradesh: ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু হয়েছে চালক সহ একাধিক যাত্রীর

Date:

Share post:

ভয়াবহ বাস দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। মৃত্যু হয়েছে চালক, ৫ মহিলা সহ ৯ জন যাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম গোদাবরী (West Godavari) জেলার জাঙ্গারেড্ডি গুডেম মন্ডলের জিলেরুভাগুতে।

সূত্রের খবর, ৪৭ জন যাত্রী নিয়ে ফিরছিল স্টেট রোড ট্রান্সপোর্টের (State Road Transport Bus)  বাসটি। তখনই ব্রিজ থেকে নদীতে পড়ে যায় বাসটি। মৃত্যু হয় চালক সহ ৯ জনের।

আরও পড়ুন-ঐতিহাসিক সাফল্য: সূর্যকে ‘স্পর্শ’ করল নাসার সৌরযান পার্কার

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Police) এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি (Chief Minister YS Jagan Mohan Reddy)। পাশাপাশি মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...