Saturday, April 4, 2026

পুরসভা নির্বাচনের আগে হাওড়া বিজেপিতে বড়সড় ভাঙন

Date:

Share post:

এমনিতেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। এরই মধ্যে হাওড়া বিজেপিতে বড়সড় ভাঙন পুরসভা নির্বাচনের আগে (Kolkata municipal election 2021)৷ শেষপর্যন্ত তৃণমূলে যোগ দিতে চলেছেন হাওড়ার বহিষ্কৃত বিজেপি নেতা সুরজিৎ সাহা৷ সব ঠিকঠাক থাকলে আগামিকাল, বৃহস্পতিবার দুপুর ৩টেয় হাওড়ার শরৎ সদনে যোগদান পর্বের অনুষ্ঠান হবে৷হাওড়া জেলা তৃণমূল সূত্রে এই খবর জানা গিয়েছে৷ পঞ্চাশের বেশি বিজেপি নেতা এবং সদস্যকে নিয়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন সুরজিৎ সাহা।

আরও পড়ুন- omicron variant: রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত, মুর্শিদাবাদের ৭ বছরের শিশুকে ঘিরে চাঞ্চল্য
উল্লেখ্য, বিজেপির প্রাক্তন হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহাকে কিছুদিন আগে দল বহিষ্কার করে৷ দলবিরোধী বক্তব্য রাখার দায়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিজেপি৷তখন থেকেই তাঁর দলবদলের বিষয়টি নিয়ে জল্পনা চলছিল। জানা গিয়েছে, আগামিকাল তিনি হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়ের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেবেন৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...