Friday, June 26, 2026

গোলের উৎসব ডায়মন্ড হারবার এমপি কাপে

Date:

Share post:

ডায়মন্ড হারবার এমপি কাপ(MP Cup) ফুটবল টুর্নামেন্টে(football tournament) জমজমাট লড়াই চলছে। প্রতিযোগী দলগুলোর মধ্যে প্রায় প্রতি ম্যাচেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা। লড়াই হচ্ছে সেয়ানে-সেয়ানে। গোলও হচ্ছে প্রচুর। সোমবার রাতে বজবজ পুরসভার ‘এ’ দল গোলের সুনামিতে ভাসিয়ে দিয়েছিল বজবজ পুরসভার ‘বি’ দলকে। ১০-০ গোলের বিশাল ব্যবধানে জিতে বজবজ পুরসভার ‘এ’ দল। ম্যাচের সেরার পুরস্কার পান রাজিবুল মোল্লা। অন্য একটি ম্যাচে অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব মাঠে নাহাজারি ৮-০ গোলে বিধ্বস্ত করল মৌখালিকে। নাহাজারি দলের হাসিবুল মণ্ডল হয়েছেন ম্যাচের সেরা।

মঙ্গলবার মহেশতলায় হোম ম্যাচের উদ্বোধন হয়। মহেশতলা পুরসভার একটি দল ৪-০ গোলে জিতেছে। ম্যাচের সেরা হয়েছেন ইসরামুল মল্লিক। বুরুল হারিয়েছে ফতেপুরকে। খেলার ফল ৩-০। বুরুলের অভিজিৎ গোস্বামী হয়েছেন ম্যাচের সেরা। রবীন্দ্রনগর গ্রাউন্ডে মেটিয়াবুরুজের দু’টি দল মুখোমুখি হয়েছিল। মহেশতলা পুরসভার অন্য দু’টি দলের মধ্যে খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে মহেশতলা পুরসভার ‘ই’ দল ৪-৩ গোলে হারায় মহেশতলা পুরসভার ‘এফ’ দলকে। অভিজিৎ কর হন ম্যাচের সেরা। এদিকে, পূজালি মাঠে একটি ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু রায়, চন্দন দাসের মতো প্রাক্তন ফুটবলাররা।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...