Monday, April 6, 2026

মেয়র হওয়া মানে পথে নামা, শোভনকে কটাক্ষ Firhad Hakim-এর

Date:

Share post:

‘মেয়র হওয়া মানে পদে থাকা নয়, পথে নামা।’ বললেন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, মেয়র পদের দায়িত্ব তাঁকে অনেক কিছু শিখিয়েছে।

ফিরহাদ (Firhad Hakim) বলেন, “হঠাৎ মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করলেন। আমি তখন নবান্নে।  মমতাদি ঘরে ডেকে বললেন, ‘ববি, শুনেছিস তো! এবার তোকে দায়িত্ব নিতে হবে।’ যা একেবারেই অপ্রত্যাশিত। ফিরহাদ হাকিম অনেক আগেই কাউন্সিলর ছিলেন। মেয়র পারিষদ, বরো চেয়ারম্যান— এ সব কাজও করেছেন তিনি। অবশেষে ২০১৮ সালে মেয়র পদে বসেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: Mamata Banerjee: গোয়া থেকে ফিরেই আজ পুরভোটের প্রচারে উত্তর কলকাতায় মমতা

কলকাতায় বাম ও তৃণমূল পুরবোর্ডের আমলে যে কাজ শুরু হয়েছিল, তা এগিয়েছে বলে জানান ফিরহাদ। তিনি বলেন,”মমতাদি (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্য সরকারের বহু প্রকল্প সরাসরি পুর পরিষেবারই অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমি দায়িত্ব নিয়ে বিল্ডিং বিভাগের বেআইনি বাড়িকে আইনি করার ব্যবস্থাটা তুলে দিই। ওই কাজের জন্য ডিজি-২ পদের কোনও দরকারই ছিল না। সেখানেও খানিকটা কাজ হয়েছে। ১৫ দিনে বিল্ডিং প্ল্যান পাশ করার চেষ্টা করেছিলাম। তা এখনও পুরোপুরি হয়নি। তবে মানুষের অনন্তকালের অপেক্ষা কমাতে পেরেছি।”

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...