Thursday, April 2, 2026

Ruturaj Gaikwad: বিজয় হাজারেতে অনন‍্য নজির রুতুরাজের, ছুঁলেন বিরাট কোহলিকে

Date:

Share post:

বিজয় হাজারে টফ্রিতে( Vijay Hazare Trophy) অনন‍্য নজির গড়লেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। বিজয় হজারে ট্রফিতে পাঁচ ম্যাচে চারটি শতরান করলেন তিনি। আর এই শতরান করতেই ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি( Virat Kohli),পৃথ্বী শাদের( Prithbi sha)।

২০০৯-১০ সালে বিজয় হাজারে ট্রফিতে এক মরশুমে পর পর চার ম্যাচে শতরান করেছিলেন বিরাট কোহলি। পর পর চার ম্যাচে শতরান রয়েছে দেবদত্ত পাডিক্কলেরও। এছাড়া পর পর না হলেও এক মরশুমে চারটি শতরান রয়েছে পৃথ্বী শায়েরও। দু’জনেই ২০২০-২১ মরশুমে এই কীর্তি করেন। আর এবার সেই লিস্টে নাম তুললেন রুতুরাজ।

চলতি বিজয় হাজারে ট্রফিতে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ৬০৩ রান করেছেন রুতুরাজ। প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৩৬ রান করেছিলেন রুতুরাজ। এরপর ছত্তীসগড়ের বিরুদ্ধে ১৫৪ এবং কেরলের বিরুদ্ধে ১২৪ রান করেন তিনি। তবে চতুর্থ ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে শতরানের গন্ডিতে পৌঁছাতে পারেননি তিনি। ২১ রান করে আউট হয়ে যান রুতুরাজ। তবে পঞ্চম ম্যাচে শতরান করেন তিনি। চণ্ডীগড়ের বিরুদ্ধে ১৬৮ রান করেন রুতুরাজ।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...