Saturday, April 4, 2026

SergioAguero:  হৃদযন্ত্রে সমস্যার কারণে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও আগুয়েরো

Date:

Share post:

জল্পনাই সত‍্যি হল। ফুটবলকে বিদায় জানালেন সার্জিও আগুয়েরো(SergioAguero)। হৃদযন্ত্রে সমস্যার কারণে ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানাতে বাধ‍্য হলেন বার্সেলোর( Barcelona) এই ফুটবলার। বুধবার ন‍্যু ক্যাম্প এক সাংবাদিক বৈঠকে চোখের জলে এমনটাই জানালেন আগুয়েরো।

এদিন সাংবাদিক সম্মেলনে আগুয়েরো বলেন,”এই বৈঠকটি ডাকা হয়েছে এটি জানানোর জন্য যে, আমি সিদ্ধান্ত নিয়েছি ফুটবল খেলা বন্ধ করার। এটি খুবই কঠিন মুহুর্ত। যে সিদ্ধান্ত আমি নিয়েছি, তা আমার স্বাস্থ্যের জন্য, আর সেটিই মূল কারণ। কারণ দেড় মাস আগে আমি সমস্যায় পড়েছিলাম। আমি ভালো চিকিৎসক ও মেডিকাল স্টাফদের হাতে রয়েছি, যারা নিজেদের সেরাটা দিয়েছে এবং আমাকে বলেছে যে খেলা বন্ধ করাটাই সব থেকে ভালো কাজ হবে আমার শরীরের জন‍্য। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বার্সিলোনার কর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন তার প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ারর্দিওয়ালা।

আরও পড়ুন:Virat Kohli: নির্বাচকদের বিরুদ্ধে ক্ষুব্ধ বিরাট, অধিনায়কত্ব যাচ্ছে আগে জানায়নি বোর্ড!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...