Wednesday, June 24, 2026

Omicron:সুখবর!মুর্শিদাবাদের পর বেলেঘাটা আইডিতে ভর্তি প্রৌঢ়ের শরীরে হদিশ মিলল না ওমিক্রনের

Date:

Share post:

স্বস্তির খবর! করোনা আক্রান্ত বেলেঘাটা আইডি( Beleghata ID Hospital) হাসপাতালে ভর্তি বারাসতের প্রৌঢ় ওমিক্রন আক্রান্ত নন।বৃহস্পতিবারই তাঁর নমুনার রিপোর্ট হাতে পেয়েছে স্বাস্থ্য দফতর।তারা জানিয়েছেন, করোনা আক্রান্ত ওই প্রৌঢ় ডেল্টার একটি প্রজাতিতে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন:Omicron: কোভিড রিপোর্ট নেগেটিভ রাজ্যে ওমিক্রন আক্রান্ত বালকের

প্রসঙ্গত, গত সপ্তাহেই পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ(Bangladesh) থেকে ভারতে প্রবেশ করেছিলেন ওই প্রৌঢ়। সীমান্তে তাঁর নমুনা সংগ্রহ করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়। রাতে রিপোর্টে দেখা যায় ওই প্রৌঢ় করোনা পজিটিভ। এরপরই ওমিক্রন সন্দেহে তাঁকে বেলেঘাটা আইডি-তে ভর্তি করানো হয়।পাশপাশি জিনোম সিকোয়েন্সিংয়ের (Genom Sequencing) করানোর জন্য তাঁর নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার সেই রিপোর্ট হাতে আসে স্বাস্থ্য দফতরের। তাতে দেখা যায় তিনি করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত নন।

অন্যদিকে,  বুধবার মুর্শিদাবাদের (Murshidabad) ৭ বছরের এক বালকের শরীরে ওমিক্রন পজিটিভ রিপোর্ট আসে। আজ তাঁর ওমিক্রন নেগেটিভ রিপোর্ট আসে। পাশপাশি তাঁর পরিবারের করোনা রিপোর্টও পজিটিভ এসেছে। বৃহস্পতিবারই একথা জানিয়েছেন মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক।

সবমিলিয়ে দেশজুড়ে ওমিক্রন সংক্রমণের দাপাদাপি বাড়লেও এ রাজ্যে এখনও থাবা বসাতে পারেনি করোনার নয়া এই ভ্যারিয়েন্ট। যা নিঃসন্দেহে রাজ্যবাসীর কাছে স্বস্তির খবর।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...