Wednesday, June 24, 2026

Omicron: কোভিড রিপোর্ট নেগেটিভ রাজ্যে ওমিক্রন আক্রান্ত বালকের

Date:

Share post:

পশ্চিমবঙ্গে (West Bengal) বুধবারই প্রথম ওমিক্রন (Omicron) আক্রান্তের খোঁজ মেলে। মুর্শিদাবাদের (Murshidabad) বালকের ওমিক্রন পজিটিভ আসে। এরপরই আজ, বৃহস্পতিবারই ওমিক্রন (Omicron) আক্রান্ত সাত বছরের ওই বালকের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এল। তার পরিবারের সদস্যদেরও কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিয়েছেন মালদহের (Maldah) মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক।

আবু ধাবি থেকে হায়দরাবাদ (Hyderabad) হয়ে বিমানে কলকাতা এসেছিল সাত বছরের ওই বালক। তার বাড়ি মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা থানার বেনিয়াগ্রামে। কিন্তু আবু ধাবি থেকে ফেরার পর সে ছিল মালদহের কালিয়াচকের (Kaliachak) বালিয়াডাঙায় তার আত্মীয়ের বাড়িতে।

আরও পড়ুন: ‘সুশাসন’ই বটে, ইউএপিএ ধারায় গ্রেফতারিতে দেশের মধ্যে শীর্ষে যোগী রাজ্য

হায়দরবাদে জিন পরীক্ষায় ধরা পড়ে ওই বালক কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত। তেলঙ্গানার স্বাস্থ্য দফতর সেই খবর জানিয়েছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরকে (West Bengal Health Department)। তারপরই মালদহে  বালকের আত্মীয়ের বাড়িতে নমুনা সংগ্রহের জন্য বুধবার পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সেখান থেকে তাঁরা বালক সহ পরিবারের ৭ জনের নমুনা সংগ্রহ করেন। মালদহ মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাতে তাঁদের রিপোর্টই নেগেটিভ এসেছে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...