Wednesday, June 24, 2026

Bangladesh: স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তীতে বুধবার বাংলাদেশে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

তিনদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Kovind arrives in Bangladesh)। বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী (1971 India-Pakistan war) উপলক্ষে রাষ্ট্রপতিকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন- Atk Mohunbagan: বিএফসিকে সমীহ বাগান কোচ হাবাসের

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ছাড়াও বাংলাদেশে রাষ্ট্রপতির একাধিক কর্মসূচি রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (sheikh hasina) সঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৈঠকও করবেন বলে জানা গিয়েছে।
গোটা বিশ্বে কোভিড হানার পর এই প্রথম ভারতের রাষ্ট্রপতির বিদেশ সফর। বাংলাদেশেও রামনাথ এই প্রথম গেলেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর (Victory Day Bangladesh) পূর্তি উপলক্ষে সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতিকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান ছিল ভারতের। সেই কারণে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ভারতেও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে।
মঙ্গলবার বাংলাদেশে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর একান্তই আনুষ্ঠানিক। এই সফরের মধ্যেই দু’দেশের পারস্পরিক বোঝাপড়ায় নতুন কিছু উঠে আসবে বলে বাংলাদেশের আশা। এমনিতেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।
বাংলাদেশের বিদেশমন্ত্রী আরও বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে যে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, রামনাথের এই সফরে সেগুলিরও পর্যালোচনা হবে বলে আমরা মনে করছি।’

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...