Wednesday, June 24, 2026

জৈন ধর্মাবলম্বী বৃদ্ধার ‘স্বেচ্ছামৃত্যু’কে ঘিরে চাঞ্চল্য Hindmotor-এ

Date:

Share post:

জৈন ধর্মাবলম্বী এক বৃদ্ধার ‘স্বেচ্ছামৃত্যু’ হুগলি জেলার হিন্দমোটরে (Hindmotor)। তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, হিন্দমোটরের (Hindmotor) কমলালয় অ্যাপার্টমেন্টে ওই বৃদ্ধা তাঁর পরিবারের সঙ্গে থাকতেন। গত প্রায় ১০ দিন ধরে তিনি অন্নত্যাগ করেছিলেন। তারপরে দিনকয়েক আগে জলও পান করা বন্ধ করে দেন। এরপর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃতদেহ সৎকারও করা হয়েছে। মৃতার নাম কলকতি দেবী জৈন (৮০)।

আরও পড়ুন: নজরে ব্রাহ্মণ ভোট, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে সরাতে নারাজ মোদি সরকার: সুত্র

কলকতি দেবী জৈনের পরিবারের সদস্যদের দাবি, উনি স্বেচ্ছায় সাধনা করছিলেন। তারই পরিণতিতে ‘সুন্দর মৃত্যু’ পেয়েছেন। পারিবারিক গুরু প্রথমে স্বেচ্ছামৃত্যুর অনুমোদন দিতে চাননি। কিন্তু পরে তা দেওয়া হয়।

মৃতার ভাগ্না মোহন বোথরার কথায়, “এটা আমাদের ধর্মীয় আচার। শরীর অশক্ত হয়ে পড়লে এই ধরণের উপবাসের মধ্য দিয়ে সাধনা করে মৃত্যুকে ডাকা হয়। আমার মামিমা সেটিই করেছেন।” উত্তরপাড়া থানার (Uttarpara Police Station) পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...