Friday, April 3, 2026

Japan Fire:জাপানের ওসাকায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ২৭

Date:

Share post:

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের(Fire) জেরে জাপানের ওসাকায়(Osaka) মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ওসাকা স্টেডিয়ামের পাশে ওই আটতলা বিল্ডিং-এ আগুন লাগে। খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের ৭০টি ইঞ্জিন। বিল্ডিং-য়ের ভেতর থেকে ২৮ জনকে উদ্ধার করে দমকলবাহিনী(Fire Station)। তবে সংবাদ সংস্থার খবর তাঁদের মধ্যে ২৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃতের সংখ্যা

ওসাকা শহরের কর্মব্যস্ত এলাকা কিতাশিনচি রেলস্টেশনের কাছে ৮ তলা একটি বহুতলে আগুনের লেলিহান শিখা দেখতে পান পথচলতি মানুষজন। সরকারি সূত্রের খবর, আগুনের উৎসস্থল বহুতলের পাঁচতলা। এখানে কাউন্সেলিং এবং মানসিক সমস্যার রোগীদের জন্য একটি ক্লিনিক (Clinic) রয়েছে।সেই ক্লিনিকেই প্রথমে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তাতেই ঝলসে মারা যায় ২৭ জন।

দমকলের তরফে এই আগুন লাগার ঘটনাকে লেভেল থ্রি স্টেজ বলা হচ্ছে। ওসাকা শহরে আগুনের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এক পুলিশ আধিকারীক জানিয়েছেন, এই অগ্নিকাণ্ড নিয়ে তারা একাধিক ফোন পেয়েছেন, যেখানে জানানো হয়েছে যে এই বিল্ডিংয়ের পেছনের সিঁড়িতে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। পাশপাশি তাঁরা এও জানান, আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়ে যে বহুতলে পাশে একটি  ইংরাজি মাধ্যমের স্কুলের জানলা থেকে এক মহিলা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। তবে এলাকাটি ঘিঞ্জি এবং অপ্রশস্ত হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...