Tuesday, April 7, 2026

Jagannath Temple: পর্যটন মানচিত্রে নতুন দিশা: পুরীর ধাঁচে দিঘার জগন্নাথ মন্দিরের জন্য অর্থ অনুমোদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রতিটি সমুদ্রতীরের ধারে একটা মন্দির থাকা উচিৎ- এই ভাবনা থেকেই দিঘায় (Digha) জগন্নাথ মন্দির (Jagannath Temple) গড়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আর তার জন্য অর্থও অনুমোদন করছেন তিনি। বৃহস্পতিবার, পুরভোটের প্রচারে বেহালায় (Behala) পুরভোটের প্রচারে গিয়ে মমতা জানান, “পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের ধাঁচে একটা মন্দির দিঘাতে করব। আমি আজকেই টাকা অনুমোদন করলাম।”

পুরীর মতোই দিঘাতেও জগন্নাথ মন্দির করতে চান একথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওল্ড ও নিউ দিঘার মধ্যে একটি জগন্নাথ মন্দির আছে। সমুদ্রসৈকতের ওই অঞ্চলকে বলা হয় জগন্নাথ ঘাট। তবে, সেই মন্দির নিতান্তই ছোট। সেখানেই পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে মন্দির করবে রাজ্য। আগেও মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলির সংস্কারের ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন। তারাপীঠ মন্দির থেকে শুরু করে দক্ষিণেশ্বর, কঙ্কালীতলার উন্নতি হয়েছে তাঁর আমলে। পুরী বাঙালীর কাছে একটি অত্যন্ত জনপ্রিয় ধর্মীয়স্থান। আর দিঘা বেড়াতে যাওয়ার প্রিয় ডেস্টিনেশন। এবার এই দুটোকে মিলিয়ে রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন দিশা দেখালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:KMC 118: “নির্ভয়ে ভোট দিন, বাধা দিলে জানান”, হোর্ডিং লাগিয়ে প্রচার তারক সিংয়ের

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...