Wednesday, June 24, 2026

Atk Mohunbagan: এগিয়ে থেকেও বিএফসির কাছে আটকে গেল এটিকে মোহনবাগান

Date:

Share post:

আইএসএলে (Isl) টানা চার ম‍্যাচে জয়ের মুখ দেখল না এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসির ( Bengaluru fc) কাছে আটকে গেল হাবাসের দল। এদিন  ৩-৩ ড্র করল তারা। কলকাতা ডার্বির পর এখনও পযর্ন্ত জয়ের দেখা নেই সবুজ-মেরুনের। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল এটিকে মোহনবাগান।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের খেলা। তবে ম‍্যাচের ১৩ মিনিটের মাথায় গোল পেয়ে যায় বাগান ব্রিগেড। গোল করে বাগানকে এগিয়ে দেন সুভাশিস বোস। তবে এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হাবাসের দল। ম‍্যাচের ১৮ মিধিটে পেনাল্টি পায় বিএফসি। আর সেই সুযোগকে কাজে লাগায় তারা। পেনাল্টি থেকে গোল করে বিএফসিকে সমতায় ফেরান ক্লেইটন সিলভা। এরপর ২৬ মিনিটে ক্লেইটনের কর্নার থেকে দুর্দান্ত হেড করে গোল করে বিএফসিকে ২-১ গোলে এগিয়ে দেন দানিশ ফারুখ। যদিও ৩৮ মিনিটে বাগানের হয়ে সমতা হুগো বৌমোস। এর ফলে ম‍্যাচের প্রথমার্ধে সমানে সমানে থাকে দুই দল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। এক সময় এটিকে মোহনবাগান চাপ বাড়ায়। ম‍্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। আর সেখান থেকে গোল করেন রয় কৃষ্ণা। তবে ৭২ মিনিটে কর্নার থেকে হেড করে গোল শোধ করেন প্রিন্স ইবারা। এদিনের ম্যাচে এটিকে মোহনবাগান তিনটি গোলই হজম করে সেটপিসে।

আরও পড়ুন:Indian Team: দক্ষিণ আফ্রিকা পৌঁছল ভারতীয় দল, ছবি পোস্ট বিসিসিআইয়ের

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...