Friday, June 12, 2026

Captain: বিজেপির সঙ্গেই হাত মেলালেন ক্যাপ্টেন অমরিন্দর

Date:

Share post:

বিজেপির সঙ্গেই শেষপর্যন্ত হাত মেলালেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। জানালেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে লড়াই করবে পাঞ্জাব লোক কংগ্রেস। এমনকি নির্বাচনে জয়ের বিষয়ে ১০১ শতাংশ নিশ্চিত বলে জানিয়েছেন অমরিন্দর। তবে কোন দল কতগুলি আসনে লড়াই করবে, তা এখনও ঠিক হয়নি।

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী তথা পাঞ্জাব বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দেখা করেন অমরিন্দর। এর পর গজেন্দ্র বলেন, ‘সাত দফার বৈঠকের পর আজ আমি ঘোষণা করছি যে আগামী পাঞ্জাব বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করবে বিজেপি এবং পাঞ্জাব লোক কংগ্রেস। আসন বণ্টনের মতো বিষয় নিয়ে পরে আলোচনা করা হবে।’

এই প্রসঙ্গে অমরিন্দর বলেন, ‘আমরা তৈরি এবং আমরা এই নির্বাচনে জিততে চলেছি। আসন বণ্টনের বিষয়টি প্রতিটি আসনের ভিত্তিতে নির্ধারিত হবে। সেক্ষেত্রে কোন দলের জয়ের সম্ভাবনা, তাতে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা ১০১ শতাংশ নিশ্চিত যে নির্বাচনে আমরা জিতব।’

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...