Friday, April 3, 2026

Pegasus: শীর্ষ আদালত তদন্ত কমিটি গঠন করেছে, রাজ্যকে আলাদা তদন্ত না করার নির্দেশ

Date:

Share post:

পেগাসাস(Pegasus) কাণ্ডে শীর্ষ আদালত ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে। ফলস্বরূপ রাজ্য সরকারকে এ বিষয়ে আলাদা করে তদন্ত করার ক্ষেত্রে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত পেগাসাস কাণ্ডে কোনও তদন্ত করতে পারবে না রাজ্য তদন্ত কমিশন(state investigation committee)।

সম্প্রতি পেগাসাস ইস্যুতে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছিল গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। তারই শুনানিতে মামলাকারী পক্ষের আইনজীবী হরিশ সালভে জানান, পেগাসাসকাণ্ডে সুপ্রিম কোর্ট কমিশন গঠন করলেও তদন্ত চালিয়ে যাচ্ছে লকুর কমিশন। গত জুলাইয়ে যে কমিশন গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই তদন্ত কমিশনে আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি (অবসরপ্রাপ্ত) এমবি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) জ্যোতির্ময় ভট্টাচার্য। সেইসময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে ‘মোবাইল ফোনের অবৈধ হ্যাকিং বা ট্র্যাকিং বা রেকর্ডিং’ নিয়ে তদন্ত করবে কমিশন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী এই তদন্ত কমিশন বন্ধ করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে এই মামলার সবপক্ষকে নোটিশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...