Wednesday, April 8, 2026

Sourav Ganguly: দ্রাবিড় ছাড়াও এই প্রাক্তন ক্রিকেটার বিরাটদের কোচ হতে চেয়েছিলেন, জানালেন সৌরভ

Date:

Share post:

ভারতীয় দলের (India Team) কোচ হতে চেয়েছিলেন ভিভিএস লক্ষণ( VVS Laxman)। এক অনুষ্ঠানে এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। রবি শাস্ত্রী বিরাট কোহলিদের দায়িত্ব ছাড়ার পরই ভারতীয় দলের কোচ হন রাহুল দ্রাবিড়। কিন্তু দ্রাবিড় ছাড়া ভিভিএস লক্ষণ বিরাট কোহলিদের কোচ হতে চেয়েছিলেন বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি।

এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” ভারতীয় দলের হয়ে কাজ করার জন্য ও লক্ষ্মণ মুখিয়ে ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। কিন্তু আগামী দিনে ও ভারতীয় দলের কোচ হওয়ার সুযোগ পাবে।”

কেন দ্রাবিড়ের ওপরের ভরসা রাখল বিসিসিআই? এর জবাবে মহারাজ বলেন,” রাহুলকে নিয়ে অনেক দিন ধরে আমাদের চিন্তা-ভাবনা ছিল। আমি ও জয় শাহ চেয়েছিলাম দ্রাবিড়ই কোচ হোক। কিন্তু প্রথমে ও রাজি হচ্ছিল না। কারণ দলের কোচ হলে ছোট ছেলেদের ছেড়ে এক টানা আট-নয় মাস বাইরে থাকতে হয়। কিন্তু পরে দ্রাবিড় আমাদের প্রস্তাবে রাজি হয়।”

দ্রাবিড় ভারতের কোচ হওয়ার পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান করা হয়েছে ভিভিএস লক্ষ্মণকে।

আরও পড়ুন:Atk Mohunbagan: হাবাসের বদলি হিসাবে এগিয়ে এই দুই কোচ, কথা চালাচ্ছে সবুজ-মেরুণ ম্যানেজমেন্ট

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...