Tuesday, June 23, 2026

Kolkata Fire:পুরভোটের সকালে জাকারিয়া স্ট্রিটে আগুন!পুড়ে ছাই শাড়ির গুদাম

Date:

Share post:

পুরভোটের দিন সাত সকালে শহরে অগ্নিকাণ্ড। জাকারিয়া স্ট্রিটে শাড়ির গুদামে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ছ’টি ইঞ্জিন। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।ঘটনার তদন্তে পুলিশ।

আরও পড়ুন: কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে কলকাতা পুরসভার ভোট গ্রহণ

সকাল থেকেই কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু ভোট শুরুর প্রাকমুহূর্তেই ৪৪ নম্বর ওয়ার্ডে তাতিয়া হাইস্কুল বুথের উল্টোদিকে একটি শাড়ির গুদামে বিধ্বংসী আগুন লেগে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে।

রবিবার সকাল ৬টা নাগাদ জাকারিয়া স্ট্রিটে একটি শাড়ির গুদামের দোতলায় ভয়াবহ আগুন লাগে। উল্টোদিকেই ৪৪ নম্বর ওয়ার্ডের তাতিয়া হাইস্কুলে চারটি বুথ রয়েছে। ফলে ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়।যদিও এখন ফের স্বাভাবিকভাবেই চলছে ভোটগ্রহণ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...