Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আসন্ন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন‍্য প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। শনিবারই ছিল তাদের প্রথম অনুশীলন। সেই ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। জোহানেসবার্গের সুপারস্পোর্ট পার্কে অনুশীলন সারল টিম ইন্ডিয়া।

২) আসন্ন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে বিরাট কোহলির ডেপুটি হলেন কে এল রাহুল। শনিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন টেস্ট দলের নতুন সহ-অধিনায়ক রোহিত শর্মা।

৩) মেজাজ হারিয়ে এক কুস্তিগীরকে সপাটে চড় বিজেপি সাংসদ তথা ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং রাঁচিতে আয়োজিত হয়েছে অনুর্ধ্ব-১৫ কুস্তি জাতীয় চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে এক কুস্তিগিরকে সপাটে চড় মেরেছেন ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি।

৪) এটিকে মোহনবাগানের  কোচের পদ থেকে পদত্যাগ করলেন আন্তোনিয়ো লোপেজ হাবাস। শনিবার দলের মুখ্য কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। গত চার ম্যাচে জয় নেই, সেই ব্যর্থতার দায় নিয়ে কোচের দায়িত্ব ছাড়লেন হাবাস।

৫) দলের খেলায় অসন্তুষ্ট এসসি ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ। লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ কার্যত স্বীকার করে নেন, দলের খেলোয়াড়দের সেই মান ও যোগ্যতাই নেই।

৬) আইপিএলের নতুন দল লখনউ-এর মেন্টর হলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। শনিবার এমনটাই জানান হয়। এর আগে শুক্রবার হেড কোচ হিসাবে অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ করেছিল আইপিএলের এই নতুন ফ্র্যাঞ্চাইজি দল।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...