Thursday, April 23, 2026

KMC Election: কড়া নিরাপত্তার ঘেরাটোপে কলকাতার ১৪৪টি ওয়ার্ডে শুরু ভোটগ্রহণ

Date:

Share post:

আজ তিলোত্তমায় মহাসংগ্রাম। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছোট লালবাড়ি দখলের লড়াই। সকাল সাতটা থেকেই কলকাতার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে শুরু হয়েছে ভোটগ্রহণ।চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সকাল সাতটার আগে থেকেই লাইনে দাঁড়িয়ে মানুষ। নির্বাচন হচ্ছে ইভিএম-এর সাহায্যে। ২১ ডিসেম্বর, মঙ্গলবার ভোট গণনা কলকাতার। মোট বুথের সংখ্যা ৪ হাজার ৯৫৯।

আরও পড়ুন:Kolkata: আজ পুরভোট, ১৩৫ টপকানোই টার্গেট তৃণমূলের

কলকাতার মোট ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য মোট ৪৯৫৯ বুথের ব্যবস্থা করা হয়েছে। এবার কলকাতা পুরভোটে মোট প্রার্থী ৯৫০ জন। সবচেয়ে বেশি প্রার্থী নির্দল। ৩৭৮ জন। দলগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী তৃণমূলের। ১৪৪টি আসনের প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে রাজ্যের শাসকদল। বিজেপি-র প্রার্থী ১৪২ জন। এবার কলকাতা পুরভোটে মোট প্রার্থী ৯৫০ জন। সবচেয়ে বেশি প্রার্থী নির্দল। ৩৭৮ জন। দলগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী তৃণমূলের। ১৪৪টি আসনের প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে রাজ্যের শাসকদল। বিজেপি-র প্রার্থী ১৪২ জন। আসলে সিপিএমএবং আরএসপি দু’দলই মুখোমুখি লড়াইয়ে সামিল।আর কংগ্রেসের প্রার্থী ১২১ জন। কলকাতা পুরভোটে অন্যান্য দলের প্রার্থী রয়েছেন মোট ৩৬ জন।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪ ওয়ার্ডে মোট বুথের সংখ্যা ৪ হাজার ৯৫৯টি। প্রধান বুথের সংখ্যা ৪ হাজার ৭৩৯টি এবং অতিরিক্ত বুথ ২২০টি।


কলকাতা পুরসভার ভোটে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা ছাড়াও মোতায়েন রয়েছে সাড়ে ২৩ হাজার পুলিশ। তার মধ্যে ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী। তার মধ্যে ১০ জন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার। ডেপুটি কমিশনার থাকবেন ২৬ জন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন ৭১ জন। পাশাপাশি এবারের পুরভোটে প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়েছে কমিশন।

উল্লেখ্য, পুরভোটের নিরাপত্তা (Kolkata Municipal Corporation Elections 2021) নিয়ে শহরজুড়ে চলছে কড়া নজরদারি। ভোটের আগে শনিবার রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার। কমিশন সূত্রে খবর, ভোটের বিষয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দিতে বলা হয়েছে পুলিশের দুই শীর্ষ কর্তাকে। শনিবার, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কমিশন সূত্রে খবর, ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য DGP ও CP-কে নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

অতন্দ্র প্রহরীর মতো রাত জেগে আজ বিজেপির দফারফা করেছি: অভিষেক  

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথমদফার ভোটগ্রহণ হল বৃহস্পতিবার। আর সেদিন সন্ধেয় দলীয় প্রার্থীর হয়ে মেটিয়াবুরুজের কারবার পিঙ্ক স্কোয়ার থেকে...

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...