Thursday, April 23, 2026

Kolkata: আজ পুরভোট, ১৩৫ টপকানোই টার্গেট তৃণমূলের

Date:

Share post:

আজ কলকাতা পুরসভার ১৪৪ টি আসনে ভোট। শাসকদল তৃণমূল ছাড়াও লড়ছে বাম-কংগ্রেস ও বিজেপি (Left-Congress-Bjp)। তবে, লড়াইয়ের ময়দানে সেভাবে বিরোধীদের দেখা যায়নি। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে কলকাতা ভোটের প্রচারে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে প্রচারে এতটুকু খামতি রাখেনি শাসকদল। জয় সুনিশ্চিত ধরে নিয়েই এখন তৃণমূলের টার্গেট কত বেশি আসনে জয়লাভ করা যায়।

শুক্রবার, শেষবেলার প্রচারে দক্ষিণ কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) বলেন, “কলকাতার ১৪৪ টি আসনের মধ্যে ১৩৫টিই পাবে তৃণমূল। মিলিয়ে নেবেন।” এই বার্তায় অনুপ্রাণিত নেতা-কর্মী-প্রার্থী-সমর্থকরা। এবার তাঁদের সামনে চ্যালেঞ্জ ১৩৫ আগে পেরিয়ে যাওয়া। আর সেই লক্ষ্যেই আজ ঝাঁপাবেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধমক-চমক দিয়ে, বিরোধীদের ভোটে বাধা দিয়ে নির্বাচন করানো যাবে না। যাঁদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হবে, দল বদনাম হবে তাদের বহিষ্কার করা হবে। সুতরাং সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ করানোর লক্ষ্য তৃণমূলের নেতা-কর্মীদের।

২০১৫-র কলকাতা পুরভোটের ফল

মোট আসন – ১৪৪

তৃণমূল – ১১৩

বাম –  ১৬

বিজেপি – ৭

কংগ্রেস – ৫

অন্যান্য – ৩

তবে, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে তৃণমূল এবার ১৩৫-র গণ্ডি পেরিয়ৈ যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তার মূল কারণ এবারের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে ছমাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি পালনে উদ্যোগী হয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাড়াও জনকল্যাণমূলক কাজে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবই পালন করছেন তিনি। এই পরিস্থিতিতে এবার পুরভোটে তৃণমূলের তরফে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে, তাতে নিকাশি, পানীয় জল এইসব-সহ মূল ১০টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। ক্ষমতায় থাকলে আরও উন্নত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূল পালন করবে বলে মনে করছেন অনেকেই। ফলে, বিশেষজ্ঞ মহলের মধ্যে আগের বারের তুলনায় এবার কলকাতায় মার্জিন বাড়াতে পারবে তৃণমূল। এই অবস্থাতে অভিষেকের বেঁধে দেওয়া টার্গেট থেকে আরও বেশি আসন বাড়ানোই লক্ষ্য শাসকদলের কর্মী-সমর্থকদের।

আরও পড়ুন- KMC Election: মনোনয়ন থেকে প্রচার পর্বে নেই কোনও অশান্তি, তবুও সতর্ক কমিশন-প্রশাসন

Related articles

অতন্দ্র প্রহরীর মতো রাত জেগে আজ বিজেপির দফারফা করেছি: অভিষেক  

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথমদফার ভোটগ্রহণ হল বৃহস্পতিবার। আর সেদিন সন্ধেয় দলীয় প্রার্থীর হয়ে মেটিয়াবুরুজের কারবার পিঙ্ক স্কোয়ার থেকে...

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...