Friday, June 26, 2026

Atk Mohunbagan: জল্পনার অবসান, বাগানের নতুন কোচ হলেন জুয়ান ফেরান্ডো

Date:

Share post:

জল্পনার অবসান। এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan)  নতুন কোচ হলেন জুয়ান ফেরান্ডো(Juan Ferrando)। সোমবার এটিকে মোহনবাগানের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হল। গত শনিবার বাগানের কোচের পদ থেকে সরে দাঁড়ান হাবাস। আর সোমবারই প্রীতম কোটালদের নতুন হেডস‍্যারের নাম ঘোষণা করে বাগান ম‍্যানেজমেন্ট।

এদিন নতুন দায়িত্ব নেওয়ার পর জুয়ান বলেন,”আমি প্রথম দিন থেকেই দলের জন্য একশো দশ শতাংশ দেব, যাতে সবুজ-মেরুন সমর্থকেরা দলের সেরা খেলাটা উপভোগ করতে পারে। আমি দলের সেরা খেলাটা বের করে আনার জন্য যথাসাধ্য সাহায্য করব। এবং আমার বিশ্বাস আমরা খুব শিগগিরি আমাদের দলের জয়ে একসঙ্গে গলা মেলাব।”

গত শনিবারই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে সরে দাঁড়ান হাবাস। পরপর চার ম‍্যাচে জয় না পাওয়ায় পদত্যাগ করেন তিনি। তারপরই বাগানের পরবর্তী কোচ হিসাবে নাম উঠে আসে জুয়ানের। আর সোমবারই তাতে শীলমোহর পড়ল।

আরও পড়ুন:Rafael Nadal: করোনায় আক্রান্ত রাফায়েল নাদাল, টুইট করে জানালেন নিজেই

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...