Saturday, April 4, 2026

Rishabh Pant: নয়া পালক পন্থের মুকুটে, উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন তিনি

Date:

Share post:

ঋষভ পন্থের (Rishabh Panth) মুকুটে নয়া পালক। উত্তরাখণ্ডের(Uttarakhand) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন তিনি। পন্থকে বড় সম্মান জানাল উত্তরাখণ্ড সরকার। রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘোষণা করেছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন,”ভারতের অন্যতম সেরা ক্রিকেটার পন্থ, তরুণদের আদর্শ। উত্তরাখণ্ডের সুযোগ্য সন্তান ঋষভ পন্থকে আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল। তাঁকে দেখে আগামী দিনে উত্তরাখণ্ডের তরুণরা আরও বেশি করে খেলা নিয়ে আগ্রহী হবেন।”

এই মুহূর্তে ভারতীয় দলের নিয়মিত সদস্য ঋষভ পন্থ। ক্রিকেটের তিনটি ফরম্যাটেই রয়েছেন তিনি। এই মুহূর্তে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন পন্থ। ২৬ ডিসেম্বর থেকে সেখানে শুরু টেস্ট সিরিজ। তারই প্রস্তুতিতে ব্যস্ত তিনি।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...