Saturday, April 4, 2026

হলদিয়া আইওসিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৩, আহত অন্তত ৪৫

Date:

Share post:

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হলদিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের(Indian oil corporation) কারখানায়। অগ্নিকাণ্ডের জেলায় এখনো পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আহত হয়েছেন অন্তত ৪৫ জন। আহতদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই হলদিয়ার(Haldia) মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের কলকাতায় পাঠানো হয়েছে বলে খবর। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। দমকলের তিনটি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

সূত্রের খবর, এদিন আইওসির রিফাইনারির ডিএইচডিএস ব্লকে পেট্রল তৈরির ইউনিটে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের ফুলকি গিয়ে পড়ে ন্যাপথা ইউনিটে। তার জেরেই আগুন লেগে যায় কারখানার ভিতরে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দুপুর ২.৩০ নাগাদ ঘটে এই দুর্ঘটনা। ঘটনার সময় ওই স্থানে কাজ করছিলেন বহু কর্মী। অগ্নিদগ্ধ হন বেশ কয়েকজন শ্রমিক পাশাপাশি উপর থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন অনেকে। এদের মধ্যে ৭-৮ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...