Saturday, April 4, 2026

Vote Persentage: ভোট প্রাপ্তির হার ব্যাপক বাড়িয়েছে তৃণমূল, ধস নেমেছে বিজেপিতে, এগিয়েছে বামেরাও

Date:

Share post:

শুধু আসন সংখ্যা শুধু নয়, শতাংশের নিরিখেও ব্যাপক ভোট বাড়িয়েছে তৃণমূল (Tmc)। এবার কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট ৭২.১৬%। যেখানে ভোট শতাংশে শুধুমাত্র বামফ্রন্ট পৌঁছেছে দুই অঙ্কে, বাকিদের ভোট শতাংশ ডাবল ডিজিট ছোঁয়নি, সেখানে ভোট শতাংশ ব্যাপক ব্যবধান বাড়িয়েছে ঘাসফুল শিবির। বাকিদের সঙ্গে আকাশ-পাতাল ব্যবধান।

উল্টোদিকে ধস নেমেছে বিজেপি (Bjp) শিবিরে। 2015 যেখানে কলকাতা পুরভোটে তাদের ভোট শতাংশ ছিল 27, সেখানে সেটা এবার কমে দাঁড়িয়েছে ৯.১৯%-এ।

তৃণমূল- ৭২.১৬%
বাম- ১১%
কংগ্রেস- ৪.১৩%
বিজেপি- ৯.১৯%

কিছুটা ভালো অবস্থা বামেদের (Left)। ঘোষিত জোট না করলেও কংগ্রেসের (Congress) সঙ্গে কিছুটা আসন সমঝোতা করেছিল আলিমুদ্দিন। এর ফলে অনেক জায়গাতেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তাদের ভোট শতাংশ ১১। ৬৫টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। ৪৮ আসনে বিজেপি রয়েছে দ্বিতীয় স্থানে। ১৬টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস (Congress)। ৫টি কেন্দ্রে নির্দল প্রার্থী রয়েছেন দ্বিতীয় স্থানে। যে কটি আসন শাসকদল হারিয়েছে, তার সব কটিতেই তারা দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন:KMC Election 2021:পুরভোটে জয়জয়কার নারী শক্তির, শাসক-বিরোধী উভয় পক্ষেই জয়ের হাসি মহিলা বিগ্রেডের

এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ১৪৪টি ওয়ার্ডে সবদলের ভোট শতাংশ:

• তৃণমূল: ৭২.১৬%
• বিজেপি: ৯.১৯%
• সিপিআইএম: ৯.৬৩%
• ফরওয়ার্ড ব্লক: ০.৪৪%
• সিপিআই: ১.০২%
• বিএসপি: ০.০৬%
• কংগ্রেস: ৪.১৩%
• এনসিপি: ০.০০%
• আরএসপি: ০.৭৮%
• জনতা দল: ০.০১%
• সিপিআইএম লিবারেশন: ০.০২%
• এসইউসিআই: ০.১৩%
•নির্দল: ২.৪৩%

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...