Saturday, May 23, 2026

KMC: যে তারকা প্রার্থীরা জয় পেলেন কলকাতা পুরভোটে, দেখুন একনজরে

Date:

Share post:

এবার কলকাতা পুরনির্বাচনে ছয় বিধায়ককে টিকিট দিয়েছিল তৃণমূল। ২১ ডিসেম্বর ফলপ্রকাশ হতেই দেখা গেল প্রত্যেকেই জিতেছেন।
৭৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ের পর খোদ মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধু কাজরী বন্দ্যোপাধায় বলেছেন, ‘‘সকাল থেকে দিদির কাছেই ছিলাম। দিদি বলেছে খুব ভাল হয়েছে জিতেছ। এ বার ভাল করে কাজ করতে হবে। সবার সঙ্গে কথা বলে কাজ করবে।’’
১৩১ নম্বর ওয়ার্ড থেকে জিতেই রত্না চট্টোপাধ্যায় খোঁচা দিলেন শোভন চট্টোপাধ্যায়কে। তিনি বলেছেন, ‘‘শোভন চট্টোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় আমার মেয়েকে বলেছিলেন, আমি নিজের ক্ষমতায় কিছুই করতে পারব না। আজ আমি দেখিয়ে দিলাম। আমি নিজের ক্ষমতায় স্ট্যান্ড করেছি।’’ প্রসঙ্গত ১৩১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ছিলেন শোভনই।
৮২ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন ফিরহাদ হাকিম। তার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তখন তিনি জানিয়েছেন, আগামী দিনে দূষণ কমানো কলকাতা পুরসভার অন্যতম লক্ষ্য হবে।
১০৯ নম্বর ওয়ার্ড থেকে ৩৭ হাজারেরও বেশি ভোটে (ওই ওয়ার্ডে মোট ভোট ৪২ হাজারের কিছু কম-বেশি) জিতেছেন প্রাক্তন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ তাঁর সামনে দাঁড়াতেই পারেনি।
কলকাতা পুরভোটে পর পর ছ’বার জিতলেন মালা রায়। ৮৮ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন তিনি। অন্য দিকে বামনেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীকে ৯৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছিল তৃণমূল। তিনিও জয়ী হয়েছেন।
৮৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। তিনি সাড়ে ৯ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন।
১১৭, ১১৮ এবং ১১৯ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই জিতে গিয়েছে তৃণমূল। ২০১৫ সালের নির্বাচনেও এই তিনটি কেন্দ্রে জিতেছিল তৃণমূল।১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী অমিত সিংহ। ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তারক সিংহ।১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী কাকলি বাগ।
৩১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পরেশ পাল। তিনি বেলেঘাটার বিধায়ক। জয়ী হয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। তিনি কাশীপুর-বেলগাছিয়ার বিধায়কও।
জিতলেন তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী।

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...