Sunday, June 28, 2026

ACTOR DEV : বড়দিনের আনন্দে ছোটদের ‘টনিক’ দিলেন দেব

Date:

Share post:

রাত পোহালেই বড়দিনের উৎসবে মেতে উঠবে শহর কলকাতা। তার ঠিক আগের দিন শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে ধুমধাম করে পালন হলো অভিনেতা-সাংসদ দেবের জন্মদিন। এদিন দেবের নতুন ছবি টনিকের রিলিজ উপলক্ষে ছোটরা ছবির গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। এরই পাশাপাশি প্রেস ক্লাবের ‘গ্রাম কৃষ্টি উৎসব’-এর সূচনা করেন অভিনেতা।
যদিও আগামীকাল ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন। তার আগের দিনই প্রেসক্লাবে শিশুদের উপস্থিতিতে কেক কেটে পালন করা হলো অভিনেতার জন্মদিন। আপ্লুত অভিনেতা জানালেন, প্রেসক্লাবের এই ভালবাসা তিনি মনে রাখবেন।
এ’বছর আবার কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে গ্রাম কৃষ্টি উৎসব আয়োজিত হচ্ছে । কোভিডের যাবতীয় সুরক্ষাকে মাথায় রেখে, গ্রামের পারম্পরিক কারিগরদের কাজ, তাদের কৃষ্টি যাতে এ শহর আবার এক টুকরো গ্রামের আদলে ফিরে পান, তার ব্যবস্থা করেছে কলকাতা প্রেস ক্লাব। পাশাপাশি বিধ্বস্ত প্রান্তিক জনেদের পাশে দাঁড়াতেও এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
প্রাঙ্গণে থাকছে পটচিত্র থেকে মাদুরের কাজ, ছৌ মুখোশ, টেরাকোটার কাজ থেকে পুতুল, বাঁশি, আবার মিনাকারি গহনা থেকে কাঠের কাজ, গামছার পোশাক সহ নানান হস্তশিল্পের সামগ্রী!প্রতিদিন দু’টি করে লোকশিল্পীর দল মাঠে পরিবেশন করবেন বাউল, ভাওয়াইয়া, কবিগান, ছো নৃত্য, ফকিরি, খোলবাদ্য সহ নানান আকর্ষণীয় অনুষ্ঠান।
পাশাপাশি জৈব খাদ্য থেকে হোমের আবাসিকদের হাতে তৈরি করা জিনিস, পিঠে পুলি, মোয়া, সবই বিনিময় করার সুযোগ থাকছে এই এক টুকরো গ্রামের সৌজন্যে। ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর, দুপুর ২ টো থেকে রাত ৮টা অবধি গ্রামীণ কারিগর ও লোকশিল্পীরা প্রেস ক্লাব প্রাঙ্গণে আপনাদের অপেক্ষায় থাকবেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...