Monday, April 6, 2026

এবার ছত্তিশগড়ে পুরসভা নির্বাচনেও ‘বিপর্যয়’ বিজেপির, সাফল্য ধরে রাখল হাত শিবির

Date:

Share post:

আগামী বছর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে গেরুয়া শিবিরের বেহাল অবস্থার ছবিটা ধরা পড়ছে রাজ্যে রাজ্যে। সম্প্রতি কলকাতা পুরসভা নির্বাচন(Kolkata municipal election), রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনের পর এবার ছত্তিশগড়েও(Chattisgarh) পদ্ম বাহিনীর বিপর্যয়ের ছবিটা ধরা পড়ল স্পষ্টভাবে। এই রাজ্যে ১৫ টি পুরসভার নির্বাচনে ৩৭০ টি আসনের মধ্যে কংগ্রেস(Congress) পেয়েছে ১৭৪ টি আসন। অন্যদিকে মাত্র ৮৯ টি আসন পেয়েছে বিজেপি(BJP)। জনতা কংগ্রেস ছত্তিশগড় পেয়েছে ৬টি আসন। পাশাপাশি ৩১ টি আসন পেয়েছে নির্দল প্রার্থীরা।

উল্লেখ্য, ২০২৩ সালে বিধানসভা নির্বাচন রয়েছে ছত্তিশগড়ে। তার আগে এই পৌর নির্বাচনে কংগ্রেসের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি বলেন, “সেমিফাইনাল জিতেছি, ফাইনালেও জিতব। ২০২৩-এ রাজ্যে ক্ষমতায় ফিরবে কংগ্রেস।” প্রসঙ্গত, সম্প্রতি পুরসভা নির্বাচনে মাত্র তিনটি আসন পেয়ে তৃতীয় স্থানে জায়গা করেছে বিজেপি। এর পাশাপাশি সদ্য রাজস্থান পঞ্চায়েত নির্বাচনেও পদ্ম বাহিনীর বেহাল ছবিটা ধরা পড়েছে স্পষ্টভাবে। এবার ছত্রিশগড়ের ফলাফল কার্যত বুঝিয়ে দিল জাতীয় রাজনীতিতে গেরুয়া ম্যাজিক এবার শেষের পথে।

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...