Monday, April 6, 2026

কংগ্রেসের জয়জয়কার, মরুরাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী বিজেপি

Date:

Share post:

আগামী বছর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে গেরুয়া শিবিরের বেহাল অবস্থার ছবিটা ধরা পড়ছে রাজ্যে রাজ্যে। সম্প্রতি রাজস্থানের(Rajasthan) চারটি জেলায় শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন(Panchayat election)। সেখানেই যে ছবি ফুটে উঠল তাতে স্পষ্ট দেশে পদ্ম ম্যাজিক ফুরিয়ে এসেছে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল হিসেবে নিজেদের আধিপত্য বজায় রাখতে দেখা গেল কংগ্রেসকে(Congress)। পাশাপাশি তৃতীয় দল হিসেবে উঠে এসেছে বামেরা(CPIM)।

বারান, কোটা, গঙ্গানগর এবং করৌলি চারটি জেলায় ৫৬৮ সদস্যের জন্য ৩০টি পঞ্চায়েত সমিতি গঠনের লক্ষ্যে নির্বাচন হয়। সদ্য শেষ হওয়া এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছে ২৭৮ টি আসন অন্যদিকে বিজেপি কপালে জুটেছে মাত্র ১৬৫ টি। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের জারি করা তথ্য অনুসারে, এই নির্বাচনে ১৪টি আসন পেয়েছে বিএসপি, ১৩টি সিপিআই(এম) এবং ৯৭টি আসন পেয়েছে নির্দল প্রার্থী।

আরও পড়ুন:Festival: শীতের আমেজে সল্টলেক বিজে পার্কে শুরু ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব’

পাশাপাশি ১০৬ টি জেলা পরিষদ গঠনের এই নির্বাচনে ৬২ টি আসনে জিতেছে কংগ্রেস। বিজেপি পেয়েছে ৩৫ টি আসন। অন্যদিকে ভালো ফল করেছে সিপিআইএম। তাদের আসন সংখ্যা ২টি। বিএসপি পেয়েছে একটি আসন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...