Friday, April 3, 2026

Rahul Dravid: বিরাট প্রশংসায় দ্রাবিড়, প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী কোহলিদের হেডস‍্যার

Date:

Share post:

২৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিন আফ্রিকা ( India-South Africa) তিন ম‍্যাচের টেস্ট সিরিজ। তার আগে অনুশীলনে ব‍্যস্ত টিম ইন্ডিয়া। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে টেস্ট অধিনায়ক বিরাট কোহলির( Virat Kohli) প্রশংসায় টিম ইন্ডিয়ার হেডস‍্যার রাহুল দ্রাবিড়ের( Rahul Dravid)। বললেন, গত ১০ বছরে ক্রিকেটার হিসেবে যে অভাবনীয় উন্নতি করেছে কোহলি,তা প্রশংসনীয়।

এদিন বিসিসিআই টিভিতে দ্রাবিড় বলেন,” গত ১০ বছরে ক্রিকেটার হিসেবে যে অভাবনীয় উন্নতি করেছে কোহলি, তা না দেখলে বিশ্বাস করা যায় না। ওর পারফরম্যান্সই সে কথা বলে দিচ্ছে। যে ভাবে নেতৃত্ব দিয়েছে তাও অসাধারণ। দলের মধ্যে ফিটনেস এবং শক্তির স্ফূরণ নিয়ে এসেছে ও। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। এখনও উন্নতি করে চলেছে ও।”

রবিবার দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ঘরের মাটিতে টেস্ট সিরিজের ভারতের ফলাফল খুব একটা ভালো নয়। তবে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী দ্রাবিড়। এই সিরিজ নিয়ে দ্রাবিড় বলেন,” ভাল ভাবে প্রস্তুতি নিয়ে ছেলেরা লড়াই করুক, এটাই আমি চাই। এটাই আমি ওদের থেকে আশা করি। জেতার সব থেকে ভাল সুযোগ যেন আমাদের থাকে সেটাই চাই। ফলাফল এমনিই আসবে। সিরিজ জেতা বা হারার চাপ ওদের মাথার উপর দিতে চাই না।”

আরও পড়ুন:বিরাট-সৌরভ প্রসঙ্গে মুখ খুললেন শাস্ত্রী

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...