Friday, June 26, 2026

‘ময়দানের বাজপাখি’কে হারিয়ে শোকস্তব্ধ ফুটবলমহল সনৎ শেঠ প্রয়াত

Date:

Share post:

প্রয়াত ময়দানের বাজপাখি। শুক্রবার সকালে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। পাঁচ ও ছয়ের দশকের দেশের তারকা গোলরক্ষক সনৎ শেঠ (৯৩) আজ আর নেই। ভারতের সর্বকালের অন্যতম সেরা দুর্গপ্রহরীদের মধ্যে তিনি একজন।

শুক্রবার পানিহাটির বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজাতশত্রু এই গোলরক্ষক। চারের দশকের শেষ দিকে ইস্টার্ন রেলে খেলে তিনি পরিচিতি পান। এরপর সই করেছিলেন এরিয়ানে। ১৯৫৪ সালে ম্যানিলা এশিয়ান গেমসে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন এই ক্লাব থেকেই। তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য ১৯৫৫ এবং ১৯৫৬ সালে আইএফএ শিল্ডে রার্নাস হয়েছিল এরিয়ান।

অ্যাক্রোব্যাটিক ফিটনেস এবং ক্ষিপ্রতার সঙ্গে দু’টি পোস্ট কভার করার জন্য তাঁকে ‘ময়দানের বাজপাখি’ বলে ডাকা হতো। ১৯৫৭ সালে ইস্ট বেঙ্গলে যোগ দেন সনৎ শেঠ। দু’বছর লাল-হলুদ জার্সি গায়ে খেলার পর ১৯৫৯ সালে তিনি মোহন বাগানে সই করেন। টানা আট বছর তিনি সবুজ-মেরুন জার্সি পরেছেন। ১৯৬৮ সালে ইস্ট বেঙ্গলে ফিরে তিনি অবসর নেন।

১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকসের দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন সনৎ শেঠ। এই আক্ষেপ তাঁর ছিল। কিংবদন্তি গোলরক্ষকের প্রয়াণে শোকস্তব্ধ  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেছেন, ‘শুক্রবার ভারতীয় ফুটবল হারাল এক কৃতী সন্তানকে।’

উল্লেখ্য, ২০১২ সালে সনৎ শেঠকে ‘বাংলার গৌরব’ সম্মানে ভূষিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে বাংলার ফুটবলমহলে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...