Tuesday, June 16, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন হরভজন সিং। শুক্রবার একটি টুইটের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। ২৩ বছর পর ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল তাঁর।

২) কোচ-বিতর্কে ফুটছে এসসি ইস্টবেঙ্গল। টানা আট ম‍্যাচে জয়ের দেখা নেই এসসি ইস্টবেঙ্গলের। এরইমধ‍্যে বিস্ফোরক লাল-হলুদের প্রাক্তন কোচ আলেহান্দ্রো মেনেন্দেস গার্সিয়া। তিনি বলেন, কোনও ভাবেই দিয়াসকে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার জন্য বলেননি তিনি।

৩) সিএবি-র প্রথম ডিভিশন লিগে বড় ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল ক্লাব এবং তপন মেমোরিয়াল। শুক্রবার কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ১৫৬ রানে হারিছে ইস্টবেঙ্গল। তপন মেমোরিয়াল ৯৬ রানে জিতেছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে।

৪) শুক্রবারই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হরভজন সিং। প্রিয় ভাজ্জির ক্রিকেট-পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের একটি বিবৃতিতে সভাপতি বলেছেন, ‘দুর্দান্ত কেরিয়ারের জন্য হরভজনকে অনেক অভিনন্দন।’

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...