Monday, June 15, 2026

তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয় ভারতের

Date:

Share post:

বিশ্বকাপে ভারতীয় তীরন্দাজে ইতিহাস তৈরি করলেন ধীরজ বোম্মাডিভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদব। তাদের হাত ধরেই তিরন্দাজি বিশ্বকাপে অলিম্পিক্স চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারতের রিকার্ভ দল। হাড্ডাহাড্ডি ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ভারত হারালো ৫৭-৫৭, ৫৭-৫৫, ৫৫-৫৩ ফলে। এর সুবাদে প্রতিযোগিতায় মোট পাঁচটি সোনা জিতলেন ভারতীয় তিরন্দাজেরা। অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে তীরন্দাজ বিশ্বকাপ স্টেজ ১-এ সোনা জয়ী ভারত।

সাংহাইয়ে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে প্রথম থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। ফাইনালের প্রথম সেট ৫৭-৫৭ ফলে ড্র হওয়ার পর চাপ বৃদ্ধি পায় দু’দলের উপরেই।তবে মাথা ঠান্ডা রেখে দ্বিতীয় সেট ৫৭-৫৫ এবং তৃতীয় সেট ৫৫-৫৩ ব্যবধানে জিতে নেয় ভারতীয় দল। প্রথম সেট ড্র হওয়ায় দু’দলই ১ পয়েন্ট করে পায়। পরের দু’টি সেট জেতায় ভারতের ঝুলিতে আসে ৪ পয়েন্ট। শেষ পর্যন্ত ৫-১ পয়েন্টের ব্যবধানে সোনা জেতেন তরুণদীপ-ধীরজ-প্রবীণরা।

চলতি তিরন্দাজ বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত ৫টি সোনা এবং একটি সিলভার মেডেল জিতেছে। পুরুষদের দলগত রিকার্ভ বিভাগ ছাড়াও ভারত সোনা জিতেছে পুরুষদের দলগত কম্পাউন্ড মহিলাদের দলগত কম্পাউন্ড এবং মিক্সড দলগত কম্পাউন্ড ইভেন্টেও। রিকার্ভ বিভাগ থেকে এসেছে একটি। এছাড়াও পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে রুপো জিতেছেন ভারত।

আরও পড়ুন- আজ যুবভারতীতে মেগা ম্যাচ, ওড়িশার বিরুদ্ধে ৯০ মিনিটে জয় চাইছেন হাবাস

Related articles

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...

মণিপুরে হাসপাতালের বাইরে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

ফের উত্তপ্ত মণিপুর। লেইলন ভাইফেই গ্রামের কুকি সম্প্রদায়ের তিন আহত ব্যক্তিকে ভর্তি করায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে ল্যাম্পহেলপাটের...

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...