Tuesday, February 24, 2026

Jagdeep Dhankhar: হাওড়া-বালি পুরসভা পৃথকীকরণ সংশোধনী বিলে সই অস্বীকার রাজ্যপালের

Date:

Share post:

হাওড়া (Howrah) থেকে বালি পুরসভার (Bali Municipality) পৃথকীকরণ সংশোধনী বিল সিলমোহর দেননি তিনি, আজ শনিবার টুইট করে এমনই দাবি করলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। রাজ্য সরকারের তরফে বিলটি রাজ্যপালের কাছে পাঠানোর মাস পেরিয়ে গেলেও সই করেননি ধনকড়। কিন্তু গতকাল বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যায় রাজ্যপাল নাকি অবশেষে সই করেছেন বিলটি।

এদিন গোটা বিষয়টি অস্বীকার করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করে টুইটে ধনকড় লেখেন, ‘‘বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় হাওড়া মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২১-এ অনুমোদন দিয়েছেন। কিন্তু তা ঠিক নয়। সংবিধানের ২০০ ধারার অধীনে বিবেচনাধীন রয়েছে। কারণ, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু তথ্য প্রত্যাশিত।”

আরও পড়ুন-BJP District Committee: সুকান্তের প্রভাব! রাজ্য কমিটির পরে বিজেপির জেলা কমিটিগুলিতেও রদবদল

সম্প্রতি, হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে ফের আগের মতো নতুন পুরসভা গঠন করার প্রস্তাব বিধানসভায় আনা হয়। এই নিয়ে রাজ্য বিধানসভায় ভোটাভুটিতে একটি সংশোধনী বিলও পাস হয়েছে। এর মধ্যেই রাজ্য সরকারের আর্জি মেনে গত ১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়া পুরভোটের প্রস্তুতি শুরু করে রাজ্য নির্বাচন কমিশন।

 

একইসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের তরফে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি রাজ্যের বাকি পুর নিগমগুলিতে ভোট করাতে চায় তারা৷ এর মধ্যে রয়েছে হাওড়াও৷ কিন্তু রাজ্যপাল হাওড়া পুরসভা সংশোধনী বিলে সই না করায় হাওড়ার পুরভোট কবে হবে, তা নিয়ে নতুন করে যে অনিশ্চয়তা তৈরি হল, তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...