Monday, June 8, 2026

Rahul David: এবার বিরাট-সৌরভ প্রসঙ্গে মুখ খুললেন রাহুল দ্রাবিড়

Date:

Share post:

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) প্রথম টেস্ট। তার আগে সাংবাদিক সম্মেলনে ফের একবার উঠল বিরাট প্রসঙ্গ। এ বার সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly) বনাম বিরাট কোহলি (Virat Kohli) প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

এদিন বোর্ড-কোহলি বিতর্ক নিয়ে দ্রাবিড়কে প্রশ্ন করা হলে, সেই প্রশ্নের কৌশলে  উত্তর দেন ভারতীয় কোচ। তিনি বলেন,”সত্যি বলতে, এ সব নির্বাচকদের ব্যাপার। আমার নয়। কী কথাবার্তা হয়েছে না হয়েছে সেটার ভেতরে ঢুকতে চাই না। তা ছাড়া, গোপন কথাবার্তা সংবাদমাধ্যমের সামনে আনতে চাই না।”

টি-২০ ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট। এরপরই একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিরাটকে। বিরাটকে নেতৃত্ব থেকে সরানোর পরে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট বলেছিলেন, টি-২০ নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে নিষেধ করা হয়েছিল কোহলিকে। এরপরই দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিরাট জানিয়ে দেন, কোনও ভাবেই তাঁকে টি-২০ দলের নেতৃত্বের পদে থেকে যেতে বোর্ডের কোন কর্তারা কেউ অনুরোধ করেননি ।

আরও পড়ুন:বড় দিনের মেজাজে সচিন থেকে রোনাল্ডো, রইল সেই ছবি

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...