Monday, June 8, 2026

Digha: দিঘায় বেড়াতে গিয়ে এই কাজটি করার আগে পাঁচবার ভাববেন, নতুবা বিপদ!

Date:

Share post:

প্রতিবছর বড়দিন বা বর্ষবরণের সেলিব্রেশনে বাঙালির অন্যতম ডেস্টিনেশন দিঘা। এবারও তার ব্যতিক্রম নয়।

উৎসবের আমেজে মেতে উঠতে এই সময়ে বীরভূমের বাসিন্দা ঋত্বিকাও ব্যাতিক্রম নন। পরিবারের সঙ্গে ঋত্বিকাও হাজির হয়েছিলেন দিঘায়। সৈকত শহরে পৌঁছে পরিবারের সঙ্গে মেতে উঠেছিলেন আনন্দে।

কিন্তু কাঁকড়া খাওয়াই হল কাল। কাঁকড়া (Crab) খাওয়ার কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৮ বছরের ঋত্বিকা ভগৎ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অ্যালার্জির কারণেই এই ঘটনা।

জানা গিয়েছে, কাঁকড়া খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ঋত্বিকা। অ্যালার্জির নানা উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তরুণীর।

প্রসঙ্গত, এর আগে গত ২০ ভেম্বর এই দিঘাতেই বেড়াতে এসে কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছিল কলকাতার বেহালার বাসিন্দা ২২ বছরের যুবক সৌমদীপ সিকদারের।

এরপরই সি-ফুড নিয়ে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি বাঙালির। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এবার কাঁকড়া খেয়ে মৃত্যু হল বীরভূমের তরুণীর।

আরও পড়ুন- এবার মতুয়া বিদ্রোহ বিজেপিতে: দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ৫ বিধায়ক

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...