Thursday, June 11, 2026

JammuKashmir:উপত্যকায় বড়সড় সাফল্য, এনকাউন্টারে খতম আইএস জঙ্গি-সহ ৫

Date:

Share post:

বর্ষশেষের আগে উপত্যকায় বড়সড় সাফল্য পেল জম্মু পুলিশ ও সেনাবাহিনী। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টার চালায় যৌথবাহিনী। এরপরই একের পর এক গুলির লড়াইয়ে ১ জঙ্গিকে খতম করে তারা। যা নিঃসন্দেহে যৌথবাহিনীর কাছে বড়দিনে বড় সাফল্য।

আরও পড়ুন:Changu Snowfall: বেড়াতে গিয়ে ছাঙ্গুতে তুষারপাতে আটকে পড়লেন ২৭৫ জন

কাশ্মীর পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে অনন্তনাগের শ্রীগুফওয়ারা এলাকায় গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে নিহত হয় এক জেহাদি।উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র। গোয়েন্দাদের দাবি ভূস্বর্গে বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা।

ইতিমধ্যেই নিহত জঙ্গিদের পরিচয় পেয়েছে কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, কাদিপোরা এলাকার বাসিন্দা ফাহিম ভাট। কিছুদিন আগেই জেহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের শাখা সংগঠন ইসলামিক স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরে যোগ দিয়েছিল।

যদিও গতকালের তিনটি ভিন্ন ভিন্ন এনকাউন্টারে খতম হয়েছে মোট ৫ জেহাদি। তাদের মধ্যে ২ জন আনসার গজওয়াত উল হিন্দের সদস্য। অন্য দুজন লস্কর-ই-তইবার সদস্য। আর গভীর রাতে খতম হওয়া ফাহিম আইএস-এর সদস্য।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...