Wednesday, June 24, 2026

I-League: জয় দিয়ে আইলিগের অভিযান শুরু মহামেডানের

Date:

Share post:

জয় দিয়ে আইলিগের (I-League)অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan Sporting Club)। সোমবার সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে দিল্লির সুদেবা এফসিকে ২-১ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে গোল দুটি করেন শেখ ফৈয়াজ এবং মার্কাস। ম‍্যাচের সেরা মার্কাস।

প্রথমার্ধের ১২ মিনিটেই গোলের লকগেট খুলে ফেলে মহমেডান। সার্বিয়ান মিডফিল্ডার নিকোলা স্ট্যানকোভিচের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন শেখ ফৈয়াজ। প্রথমার্ধে আর কোনও গোল না হলেও বিরতির পরই ব্যবধান বাড়ায় মহমেডান। এবার সেই মার্কাস জোশেফের অসাধারণ ফিনিশিংয়ে দলের দ্বিতীয় গোল। বক্সের বাইরে সুদেবার  ডিফেন্ডাররা মার্কাসকে অনেক সময় দেন বল দখলে রাখতে। বাঁ-পায়ের দুরন্ত বাঁকানো শটে সুদেবা গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন ত্রিনিদাদ ও টোবাগোর ফরোয়ার্ড। ম্যাচের ইনজুরি টাইমে অভিজিৎ সরকারের গোলে ব্যবধান কমায় সুদেবা।

আরও পড়ুন:India team: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় দল 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...