Sunday, May 24, 2026

আগামী বছর ক্রিসমাস কার্নিভালে যোগ হবে বো বারাকও: হঠাৎ পরিদর্শনে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ধর্ম যার যার, উৎসব সবার- এই কথা মেনে চলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দুর্গাপুজো, দীপাবলি, ঈদের মতই গুরুত্ব দিয়ে রাজ্যে পালিত হয় ক্রিসমাস। সেজে ওঠে পার্কস্ট্রিট-সহ এসপ্ল্যানেড চত্বর। আলো ঝলমলে হয়ে ওঠে বো বারাক (Bow Barracks)। বড়দিনের মরসুমে সোমবার সন্ধেয় আচমকা সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানকার আলোকসজ্জার প্রশংসা করে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) মমতার নির্দেশ আগামী বছর থেকে রাজ্যের ক্রিসমাস কার্নিভালে বো বারাককেও যোগ করতে হবে।

সকালে বিধানসভায় যান মুখ্যমন্ত্রী। সেখানে স্পিকারের সঙ্গে লোকায়ুক্ত নিয়ে বৈঠক করেন। তারপর যান নবান্নে (Nabanna)। সেখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। নবান্ন থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান বো বারাকে। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। আলোর মালায় সাজানো বো বারাক ঘুরে দেখেন মমতা। আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁরা। ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। এলাকাবাসীর সঙ্গে আলাপচারিতা করেন মুখ্যমন্ত্রী। তাদের বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানান। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর থেকে ওই অঞ্চলকেও রাজ্যের ক্রিসমাস কার্নিভালের অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রীর এই হঠাৎ সফরে আপ্লুত বো বারাকের বাসিন্দারা।

আরও পড়ুন- Gangasagar: ইকো-ফ্রেন্ডলি গঙ্গাসাগর মেলায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, কড়া নজর কোভিড বিধিতে: জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...