Saturday, June 13, 2026

Bhatar Wife Murder: পরকীয়ার পথে বাধা! স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

Date:

Share post:

বাড়িতে বউ থাকতেও অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল যুবক। প্রতিবাদ করায় নিজের স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দিলেন স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়। ঘটনার পর থেকে পলাতক স্বামী এবং শ্বশুর বাড়ির লোক। কঠোর শাস্তির দাবি মৃতার পরিবারের।

জানা গিয়েছে, মৃতার নাম শম্পা খাতুন, বয়স ২০। মঙ্গলকোটের মল্লিকপুরের বাসিন্দা হাসমত শেখের মেয়ে। বছর চারেক আগে পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা এলাকার বাসিন্দা শেখ ইসমাইলের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি দেড় বছরের পুত্র সন্তানও রয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, মাস কয়েক আগে জামাই ইসমাইলের সঙ্গে অন্য একটি মেয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে দুই পরিবার বসে মীমাংসা করে। কয়েকদিন আগে পুনরায় সেই মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায় জামাই। তাঁদের অনুমান, সেই সম্পর্কের কথা জানতে পেরেই প্রতিবাদ করে মেয়ে শম্পা। তাই তাঁকে খুন করে শ্বশুর বাড়ির লোকরা। একই অভিযোগ করেছেন মৃতার মা। তিনি বলেন, লজে গিয়ে ‘প্রেমিকা’র সঙ্গে নোংরামি করেছিল জামাই। সেই ছবি দেখে প্রতিবাদ করে মেয়ে। তাই খুন করেছে। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ জানিয়েছেন মৃতার বাবা মা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন- আগামী বছর ক্রিসমাস কার্নিভালে যোগ হবে বো বারাকও: হঠাৎ পরিদর্শনে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...