Thursday, June 11, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে আইলিগের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে দিল্লির সুদেবা এফসিকে ২-১ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে গোল দুটি করেন শেখ ফৈয়াজ এবং মার্কাস। ম‍্যাচের সেরা মার্কাস।

২) ব‍্যাট হাতে কামাল করলেন মন্ত্রীমশাই। সোমবার সিএবি-র  প্রথম ডিভিশনের ম‍্যাচে ওয়াইএমসিএ-এর বিরুদ্ধে ব‍্যাট হাতে শতরান করলেন মনোজ তিওয়ারি। ১০৩ রানে অপরাজিত তিনি। মনোজের ব‍্যাটে ভর করেই এই ম‍্যাচে ওয়াইএমসিএকে ১০ উইকেটে হারাল মোহনবাগান।

৩) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সোমবার আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল যশ ঢুল্লার দল। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা।

৪) ভিলেন বৃষ্টি। যার ফলে সেঞ্চুরিয়ানের ক্রিজে গড়াল না একটাও বল। ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম‍্যাচ। ফলে বাধ্য হয়ে দ্বিতীয় দিনের খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা।

৫) রাহুল দ্রাবিড়ের পরামর্শেই ব‍্যাটিং-এ সাফল‍্য, বললেন ময়ঙ্ক আগরওয়াল। বার বার শৃঙ্খলা বজায় রাখা। দক্ষিণ আফ্রিকার উইকেটে তোমার খেলা দর্শনীয় হবে না, কিন্তু উইকেট কামড়ে পড়ে থাকতে হবে’, এমনই কথা দ্রাবিড় বলেন বলে জানালেন ময়ঙ্ক।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...