Sunday, June 28, 2026

Gangasagar: দিদি প্রধানমন্ত্রী হলে দেশের উন্নতি হবে: মহন্ত জ্ঞানদাস

Date:

Share post:

গঙ্গাসাগরকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) নিজের হাতে সাজিয়েছেন। পশ্চিমবঙ্গকে সাজিয়েছেন। দেশকে সাজাতে এমনই নেত্রী দরকার। মঙ্গলবার, গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন মহন্ত জ্ঞানদাস (Gyan Das)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। তাঁর মতো নেত্রী যদি দেশের প্রধানমন্ত্রী হন দেশের উন্নতি হবে। সেই কারণেই মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চান কপিল মুনি আশ্রমের মহন্ত।

এর পাশাপাশি মহন্ত জ্ঞানদাস বলেন, গঙ্গাসাগর থেকে আগে কেউ মন্ত্রী হয়নি৷ এবার মমতা এখান থেকে মন্ত্রী করেছেন। কপিল মুনির আশ্রমের মতে, মমতা গঙ্গাসাগরের যে উন্নয়ন করেছেন আগে কখনও এমন কাজ হয়নি। মহন্তের কথায়, “দেখুন কত বিজেপির লোক তৃণমূলে আসতে চাইছে। দিদি তাদের নিচ্ছে না অনেককে। মমতা বন্দোপাধ্যায়ের দিন আজ৷ দিদি আমাদের বোন। লক্ষ্মী ও দুর্গা উনি।” জ্ঞানদাসের কথায়, “উনি একেবারেই বদলাননি। আমার আশীর্বাদ ওনার সঙ্গে আছে।”

আরও পড়ুন- Gangasagar: কুম্ভ জাতীয়মেলা হলে গঙ্গাসাগর নয় কেন? কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...