Saturday, April 4, 2026

ওমিক্রনের বাড়বাড়ন্ত দিল্লিতে: বন্ধ স্কুল-কলেজ, ৫০ শতাং যাত্রী নিয়ে চলবে ট্রেন-মেট্রো

Date:

Share post:

বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। দিল্লিতে (Delhi) হলুদ সতর্কতা জারি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। পর পর দু’দিন কোভিড পজিটিভিটির হার ০.৫ শতাংশের বেশি ছিল। ফলে হলুদ সতর্কতাজারি করা হয়েছে। বন্ধ স্কুল-কলেজও।

নির্দেশিকা অনুসারে, রাতে কারফু জারি হবে দিল্লিতে। বন্ধ থাকবে স্কুল ও কলেজ। প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। মেট্রো-ট্রেন এবং পাবলিক ট্রান্সপোর্টে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে। দিল্লিতে সোমবার থেকে রাত্রিকালীন বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি।

আরও পড়ুন-বস্তি উচ্ছেদ নয়, উন্নয়নকে প্রাধান্য দেওয়াই লক্ষ্য নতুন পুরবোর্ডের, বলছেন ডেপুটি মেয়র অতীন

মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ওমিক্রনে (Omicron) যারা আক্রান্ত হচ্ছেন তাঁরা মৃদু সংক্রমিত এবং রোগীরা জলদি সেরে উঠেছেন। তবে রাজধানীতে ওমিক্রন বিস্তার রুখতে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে তাঁর সরকার। এদিনই দিল্লির আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুসারে, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১৬৫ জন। সে রাজ্যে এখনও পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩১ জন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...