Saturday, April 4, 2026

Mohammad Shami:’বাবার জন‍্যই এই সাফল্য ‘টেস্টে ২০০ উইকেটের মালিক হয়ে বললেন শামি

Date:

Share post:

ভারত-দক্ষিণ আফ্রিকা( India-South Africa) প্রথম টেস্টে প্রথম ইনিংসে প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন মহম্মদ শামি ( Mohammad Shami) । আর এই উইকেট নিতেই টেস্টে ২০০ উইকেটের মালিক হন তিনি।আর এই সাফল্যের জন‍্য কৃতজ্ঞতা দিলেন তার প্রয়াত পিতার আত্মত্যাগকে।

তৃতীয় দিনের মাচ শেষে শামি বলেন,” আজ আমি যেখানে আছি এবং যে জায়গায় আছি, তার অনেকটা কৃতিত্ব যায় আমার বাবার উপর। কারণ আমি এমন এক জায়গা থেকে এসেছি যেখানে এত পরিষেবা ছিল না। এখনও সেখানে সব কিছু পৌঁছয়নি। বাবা আমাকে নিয়ে ৩০ কিলোমিটার দূরে একটি ক্রিকেট ক্যাম্পে যেতেন। সেই সময়, সেই অবস্থায় তিনি আমার জন্য যা করেছেন, আমি তার জন্য ধন্য। খুবই বিশেষ অনুভূতি হচ্ছে পাঁচ উইকেট পেয়ে এবং এর জন্য অনেক কঠিন পরিশ্রম লেগেছে।”

টেস্টে ২০০ উইকেট নিয়ে কপিল দেব, জাভাগাল শ্রীনাথদের সঙ্গে এক আসনে বসলেন শামি। এই নিয়ে ভারতীয় দলের তারকা বোলার বলেন, “কে জীবনে শেষ পর্যন্ত কী করবে তা আগে থেকে বলা যায় না। তবে স্বপ্ন থাকে ভারতের হয়ে ক্রিকেট খেলার। টিভিতে যাঁদের দেখি, তাঁদের সঙ্গে খেলার।”

আরও পড়ুন:Cristiano Ronaldo: গোয়ায় বসল রোনাল্ডোর মূর্তি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...