Sunday, May 24, 2026

Debaprasad Bag: দুর্ঘটনায় জখম কালনার বিধায়ক

Date:

Share post:

কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ (Debaprasad Bag)। গুরুতর জখম হন বিধায়ক।

জানা গিয়েছে, নিজের গাড়িতেই এদিন কালনা থেকে কলকাতায় আসছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ বাগ (Debaprasad Bag)। সেইসময় হুগলির করোলার মোড় এলাকায় হঠাৎই বিধায়কের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে একটি ডাম্পার। সেই সময় দেবপ্রসাদের গাড়িটি ধাক্কা খায় ডাম্পারে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষতিগ্রস্ত হয় বিধায়কের গাড়িটি। মাথায় চোট লাগে বিধায়কের।

আরও পড়ুন: টিভি দেখানোর নাম করে ৭ বছরের বালিকাকে ধর্ষণ, চাঞ্চল্য হুগলিতে

দুর্ঘটনার পর আর কলকাতায় যাননি বিধায়ক। তিনি ফিরে যান কালনাতেই। সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় তৃণমূল বিধায়ককে। আপাতত বিধায়কের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই ঘটনায় ডাম্পারটিকে ও তার চালককে আটক করেছে বলাগড় থানার পুলিশ। বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি তিনি। তাঁকে কিছু দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...