Tuesday, June 23, 2026

এবার কাশি-জ্বরে কাবু মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

Date:

Share post:

বিধায়ক তাপস রায় (Tapas Roy), বোরো চেয়ারম্যান সাধনা বসুর (Sadhana Bose) পর এবার করোনা (Corona) আক্রান্ত কলকাতা পুরসভার (KMC) ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর তথা মেয়র পারিষদ (MIC) স্বপন সমাদ্দার (Swapan Samaddar)। প্রচন্ড জ্বর ও কাশিতে ভুগছেন স্বপন সমাদ্দার। তাঁর শরীরে করোনা উপসর্গ আছে। যদিও এখনও তাঁর কোভিড টেস্ট রিপোর্ট হাতে আসেনি। গত সোমবার শপথ গ্রহণের পরই এতটাই জ্বর ছিল তাঁর শরীরে, যে আর পুরসভায় বেশিক্ষণ থাকতে পারেননি। বাড়ি চলে এসেছেন।

আরও পড়ুন:Puri: করোনা সংক্রমণের রাশ টানতে তিনদিন বন্ধ থাকছে পুরীর জগন্নাথ মন্দির

প্রসঙ্গত উত্তর কলকাতার তৃণমূল সভাপতি তথা বিধায়ক তাপস রায় করোনায় আক্রান্ত। রিপোর্ট পজিটিভ এসেছে ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান সাধনা বসুর। এছাড়াও কলকাতা পুরসভার একাধিক কর্মী করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও কলকাতায় করোনার প্রকোপ চিন্তায় রেখেছে স্বাস্থ্য দফতরকে।


Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...